1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সারাদেশে ডেঙ্গু জ্বরে মৃত্যু নেই, ৫৫ জন হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন।
৬ জানুয়ারি মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯১ জন ডেঙ্গু জ্বরের রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৪ জন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত