1
2
| প্রকাশের তারিখঃ ০৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভাঙ্গুড়ায় স্কুল শিক্ষিকার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
মোঃ সাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা হাসিনা হোসেনকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভাঙ্গুড়া মিডিয়া কর্নার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩১ ডিসেম্বর প্রকাশিত “কম্পিউটার ব্যবহার করতে জানেন না বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক” শিরোনামের সংবাদটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ সংবাদ তার ব্যক্তিগত সম্মান ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।
তিনি জানান, ২০০২ সালে বৈধ প্রক্রিয়ায় তিনি বিদ্যালয়ে যোগদান করেন এবং তার নিয়োগ, যোগ্যতা ও রাজনৈতিক পরিচয় নিয়ে প্রকাশিত তথ্য সম্পূর্ণ যাচাইহীন। নিয়মিত ক্লাস না নেওয়া বা কম্পিউটারে অদক্ষতার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি। বিদ্যালয়ের হাজিরা রেজিস্টার, প্রশিক্ষণ নথি ও সহকর্মীদের বক্তব্যেই এর সত্যতা প্রমাণিত হবে বলে জানান।
ব্যক্তিগত আক্রোশ ও পূর্ব বিরোধের জেরে একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তিনি সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বলেন, হাসিনা হোসেন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং একজন দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত