1
2
| প্রকাশের তারিখঃ ০৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
হোসেনপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কৃষক দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
মোঃ মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ‘গণতন্ত্রের মা’, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা কৃষকদলের আহ্বায়ক এড.মাজহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খান,হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক,সাধারণ সম্পাদক মোঃ মানসুরুল হক রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ্ কায়সার।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত ও তাঁর পরিবারের সদস্যদের কল্যাণ কামনা সহ দেশের শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত