1
2
| প্রকাশের তারিখঃ ০২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পাবনায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৪ জন
নিজস্ব প্রতিবেদক
মোঃ ইমরান হোসেন, পাবনা :
পাবনায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুপার পাবনা মোঃ আনোয়ার জাহিদের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন) ও মোঃ রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস)–এর তত্ত্বাবধানে ডিবির ওসি মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে গত ৩১ ডিসেম্বর এসব অভিযান পরিচালিত হয়।
ডিবি জানায়, পাবনার মনসুরাবাদ এলাকায় একটি বিদেশি ৭.৬৫ ক্যালিবার পিস্তল, দুটি .২২ বোর রিভলবার ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া দক্ষিণ রাঘবপুর এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি এবং পূর্ব শালগাড়িয়া এলাকায় তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), মোঃ আরিফ হোসেন (২৫), মোঃ ফিরোজ হোসেন (৩৫) ও মোঃ রিপন (৩৫)। অভিযানে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিকজার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত