1
2
| প্রকাশের তারিখঃ ০২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল হান্টের ১জন আটক
নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইদুর রহমান (জিয়া), মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের,মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল হান্টের আওতায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামাল মিয়া কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ ।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা, সুনামগঞ্জ এর দিকনির্দেশনায় এসআই/নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর থানাধীন ০২ নং বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের অর্ন্তগত হামিদপুর এলাকা হইতে অভিযান পরিচালনাকালে মধ্যনগর থানার মামলা নং-০৬ তাং-২৭/১১/২০২৪খ্রিঃ ধারা15(3)/25D The specil powers Act,1974 এর সন্দিগ্ধ আসামী জামাল হোসেন (৪০) কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে হামিদপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে জামাল মিয়া। ১লা জানুয়ারী রাত ২:১৫ ঘটিকায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত