1
2
| প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোকসহ যেসব কর্মসূচি দিয়েছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩০ ডিসেম্বর মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পক্ষ থেকে দলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচী অনুযায়ী, খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে জাতীয়তাবাদী দল । এই সময়ে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে ৭ দিন কালো পতাকা উত্তোলন করতে বলা হয়েছে। বিএনপির সকল সকল নেতাকর্মীদের ৭ দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে।
কর্মসূচিতে আরও রয়েছে, বিএনপির প্রত্যেক কার্যালয়ে ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন এবং বিএনপির গুলশান, পল্টন ও জেলা কার্যালয়ে শোক বই খোলা হবে। যেখানে খালেদা জিয়ার জন্য মন্তব্য লেখা যাবে।
তবে খালেদা জিয়ার জানাযার নামাজ ও দাফনের বিষয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের পর পরবর্তীতে সব জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত