1
2
| প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৯ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
এর আগে, সোমবার সকালে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। পরে কন্যা জাইমা রহমান আসেন ছোটচাচী শামিলা রহমানকে সাথে করে। চিকিৎসকরা বলছেন, এখনও কোনো ইতিবাচক সংবাদ নেই খালেদা জিয়ার ব্যাপারে। গেল দুই সপ্তাহ ধরে একই অবস্থায় রয়েছেন তিনি।
প্রসঙ্গত, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত