1
2
| প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা
নিজস্ব প্রতিবেদক
মোঃ মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত জেলা বিএনপির পরপর তিনবারের সফল সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে তৃণমূলের নেতাকর্মীসহ সব শ্রেণি পেশার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এসময় উপস্থিত শতশত নেতা কর্মীদের উদ্দেশ্যে মাজহারুল ইসলাম বলেন ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সবাইকে সাথে নিয়ে রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক কিশোরগঞ্জ ও হোসেনপুর গঠনেরও প্রত্যয় ব্যক্ত করেন।এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৮ জন। এদের মধ্যে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামকে প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়ার পর বঞ্চিত পাঁচ প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে মশাল মিছিল,মানববন্ধন,ও প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। কিন্তু এতে কোনো প্রতিকার মেলেনি। দলের হাইকমান্ডের পূর্ব সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। ফলে কিশোরগঞ্জ ও হোসেনপুরের আপামর জনতা আগামী দিনে সংসদ সদস্য হিসেবে মাজহারুলের প্রতিই আস্থাশীল বলে দাবি করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত