1
2
| প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পঞ্চগড়ের ১ ও ২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল
নিজস্ব প্রতিবেদক
সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এবং পঞ্চগড়-২ আসনে বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
আজ সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাছে মনোনয়নপত্র দাখিল করেন ব্যারিস্টার নওশাদ জমির। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল ছাত্রদলের নেতাকর্মীরাউপস্থিত ছিলেন। সকালে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মিলাদ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় আসেন তিনি।
এসময় পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন।
এদিকে পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাছে ৫ সদস্যদের একটি দল এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় বিএনপি ও অংসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণে সব সময় পাশে আছি।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত