1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার আলী হায়দার সেলিম ও সিদ্দিকুর রহমান মাসুম উপস্থিত ছিলেন।
নির্বাচিতরা হলেন- সভাপতি মঈনুল হাসান রতন (দিনকাল), সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর (নিউজ বাংলা), সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান ( আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন (দৈনিক আজকের হবিগঞ্জ), কোষাধ্যক্ষ মোঃ মহিবুর রহমান (বাংলাদেশ সমাচার), সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান (দৈনিক প্রভাকর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিক মিয়া (দৈনিক শায়েস্তাগঞ্জের বাণী), দপ্তর ও পাঠাগার সম্পাদক শাহ মোস্তুফা কামাল (মানবজমিন), কার্যনির্বাহী সদস্য আ স ম আফজল আলী, কার্যনির্বাহী সদস্য তাহমিনা বেগম, কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমেদ মনির ।
পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রেসক্লাবের আজীবন সদস্য ডাক্তার এম এ ওয়াহাব, আজীবন সদস্য প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য আইয়ুব আলী।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত