1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খালেদা জিয়া খুব সংকটময় সময় পার করছেন : ডা. জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
এক মাসেরও বেশি সময়ের চিকিৎসায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনও উন্নতি নেই। তিনি খুব সংকটময় সময় পার করছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
২৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ১২টার দিকে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। আল্লাহর মেহেরবানি ও চিকিৎসকদের তৎপরতা সফল হলে এ যাত্রায় সেরে উঠবেন তিনি।
এর আগে, শনিবার রাতে ধানমন্ডিতে শ্বশুরবাড়ি থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে প্রায় ২ ঘণ্টার মতো ছিলেন তিনি। এ সময় খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত