1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দেশের বাজারে রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি ২ লাখ ২৭ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দেশের বাজারে স্বর্ণের দামে আগের সব রেকর্ড ভেঙেছে। নতুন করে এই ধাতুর প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ২৭ হাজার টাকা ছাড়িয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২৭ ডিসেম্বর শনিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই দর ২৮ ডিসেম্বর রোববার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায় বিক্রি হবে।
এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত