1
2
| প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সিলেটে তামাবিল হাইওয়ে থানা পরিদর্শনে পুলিশ সুপার রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক
জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি :
সিলেটে তামাবিল হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ।
সোমবার ( ২২ ডিসেম্বর) সকাল ১১টায় পরিদর্শনে আসলে শুরুতেই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) সঞ্চয় চক্রবর্তী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে অভিবাদন জানান। পরে থানা প্রাঙ্গণে পুলিশ সুপারকে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পরিদর্শন প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন এবং ফোর্সদের থাকার ব্যারাক ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সকল পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত