1
2
| প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
১৯ ডিসেম্বর শুক্রবার গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এসব কথা বলেছেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল।
সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকারের সাথে বিএনপি সমন্বয় করছে। সরকার নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে।
২৫ ডিসেম্বর ৩০০ ফিট এলাকায় বড় পরিসরে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত