1
2
| প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দেশে ফিরতে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দেশে ফিরতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। ১৯ ডিসেম্বর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তারেক রহমানের যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা স্থান নির্ধারণ করা হয়েছে।
ওসমান হাদি প্রসঙ্গে তিনি বলেন, ওসমান হাদি হত্যার ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। তবে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাওয়াদের জনগণ চিহ্নিত করেছে।
প্রসঙ্গত, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। এরইমধ্যে বিমানের টিকিটও কাটা হয়েছে। বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেদিন বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত