1
2
| প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন সকাল ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।
লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন বলেও জানান আব্দুস সাত্তার।
বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে আসবেন।
গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 'সবকিছু ঠিক থাকলে' আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।
সূত্র : বিবিসি বাংলা
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত