1
2
| প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন। বিভীষিকাময় দীর্ঘ নয় মাসের পরিসমাপ্তির দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতের পর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয়ের দিন ১৬ ডিসেম্বর।
একাত্তরের অগ্নিঝরা মার্চে পশ্চিম পাকিস্তানি সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের ওপর গণহত্যা শুরু করে। এ অবস্থায় চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।
শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহান বিজয়।
পাকিস্তানি বাহিনীর কমান্ডিং অফিসার জেনারেল নিয়াজি তার বাহিনীর ৯৩ হাজার সদস্য নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী (রেসকোর্স) উদ্যানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এদিন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত