1
2
| প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ঘটনার তদন্তে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।
১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার বক্তব্যে তিনি এ নিন্দা জানান।
তিনি বলেন, দেশ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের মানুষের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্টে একটি গোষ্ঠী কাজ করছে। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করছে তাদের ষড়যন্ত্রের অংশ আজকের হাদির ঘটনা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এমনটাও জানান তিনি।
এর আগে, দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি।
প্রত্যক্ষদর্শী একজন জানান, হাদি রিকশায় ছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে ওই রিকশায় করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত