1
2
| প্রকাশের তারিখঃ ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জাপান ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে, দেশটিতে সুনামি সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
জাপানের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এরইমধ্যে দেশটির বেশ কিছু শহরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া অধিদফতর।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। পূর্ব উপকূলের আওমোরি ও হোক্কাইদো শহরে ভূমিকম্পের মাত্রা সবচেয়ে বেশি অনুভূত হয়।
এরইমধ্যে পূর্ব উপকূলের বেশ কিছু শহরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব এলাকায় সুনামির উচ্চতা ১০ ফুট পর্যন্তও উঠতে পারে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সূত্র : রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত