1
2
| প্রকাশের তারিখঃ ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কক্সবাজারে নবনিযুক্ত ওসিদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে নবনিযুক্ত অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
সভায় থানার সার্বিক কার্যক্রমে গতি আনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি নবনিযুক্ত ওসিদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীর; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাসসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় নবনিযুক্ত ওসিদের থানায় সেবা সুনিশ্চিতকরণ, অপরাধ দমন, মাদক ও মানবপাচার রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত