1
2
| প্রকাশের তারিখঃ ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
যুক্তরাষ্ট্রের শিকাগোয়ে বন্দুকধারীর গুলিতে পুলিশ'সহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের শিকাগোয় চাঞ্চল্যকর এক ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে পুলিশ'সহ মোট ৩ জন। ৭ ডিসেম্বর রোববার স্থানীয় সময় গভীর রাতে, জরুরি নাম্বারে কল করে শহরের সাউথ সাইডের একটি বাসায় গোলমালের তথ্য জানানো হয়।
খবর পেয়ে সেখানে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। গিয়ে দেখতে পায়, মারামারি চলছে দুই ব্যক্তির মাঝে। তা থামানোর চেষ্টার সময় হামলাকারীর বন্দুকে গুলিবিদ্ধ হন এক পুলিশ সদস্য ও ভুক্তভোগী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরেক পুলিশ কর্মকর্তা ছোড়েন পাল্টা গুলি। এতে সন্দেহভাজন হামলাকারী গুলিবিদ্ধ হয়। তবে ভুলবশত ভুক্তভোগীর গায়ে লাগে আরও একটি গুলি। এরপর আহত ৩ জনকেই হাসপাতালে নেয়া হয়। পুরো ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (৩০)। অন্য দুইজনের মধ্যে একজন ২০ বছর বয়সী যুবক এবং অপরজন একটি ভবনের নিরাপত্তাকর্মী (৪৬)। আর আহতদের মধ্যে দুইজন বৃদ্ধা, একজন নারী ও ১৫ বছরের এক কিশোরী রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত