1
2
| প্রকাশের তারিখঃ ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। উৎসবমুখর, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
৮ ডিসেম্বর সোমবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে। সার্বিক প্রস্তুতি থাকলেও নির্বাচনের আগে খুন, অপরাধ বন্ধ হওয়া সম্পূর্ণ সম্ভব নয় বলেও জানান তিনি।
এসময়, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের র ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাতীয় পার্টির প্রসঙ্গে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেন, সব রাজনৈতিক দল মাঠে। তবে যারা বের না হয়ে ঘরে বসে রাজনীতি করতে চায়, তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত