1
2
| প্রকাশের তারিখঃ ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক
নিজস্ব প্রতিবেদক
জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে আটক করা হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার বিকেলে নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
ডিবি প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরনো একটি মামলায় তাকে আটক করা হয়েছে। শওকত মাহমুদ এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।
শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। শেখ হাসিনা সরকারের আমলে ২০২৪-এর নির্বাচনে তিনি কুমিল্লা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। জুলাই-আগস্ট আন্দোলনের পর নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ গঠন করে মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতির পদ ছাড়াও তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতির দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত