1
2
| প্রকাশের তারিখঃ ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কওমি মাদরাসার সনদধারীরাও কাজি হতে পারবেন : আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন কওমি মাদরাসার স্বীকৃত সনদধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে আবেদন করতে পারবেন। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সরকার আইন সংশোধন করে এই সুযোগ উন্মুক্ত করেছে।
৭ ডিসেম্বর রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা জানান অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
পোস্টে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল লিখেন, এখন থেকে কওমী মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিলো। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।
অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন, আজ থেকে কওমী মাদরাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।
আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ। এর অধীনে সরকার স্বীকৃত ছয়টি শিক্ষাবোর্ড আছে।
২০২২ সালে সরকারের দেয়া তথ্যমতে, বাংলাদেশে কওমি মাদরাসার সংখ্যা প্রায় ২০ হাজারেরও বেশি। এ মাদরাসাসমূহে প্রায় ৩০ লাখের বেশি শিক্ষার্থী পড়ালেখা করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত