1
2
| প্রকাশের তারিখঃ ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
আন্তর্জাতিক নিয়ম মেনে জুলাই শহীদদের মরদেহ তোলা হবে : সিআইডি প্রধান
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাতপরিচয় জুলাই শহীদদের মরদেহ তোলা এবং ডিএনএ স্যাম্পল নেয়া হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
৭ ডিসেম্বর রোববার সকালে রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে এমন তথ্য জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
সিআইডি প্রধান বলেন, আজ থেকে নিহতদের পরিচয় শনাক্তের কার্যক্রম শুরু হবে।তবে এই প্রক্রিয়ায় কত সময় লাগবে তা এখনও বলা যাচ্ছে না। এই কবরস্থানে ১১৪ বেশি মরদেহ রয়েছে বলে ধারণা করছি। ডিএনএ প্রোফাইলিংয়ের পর কারও পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত