নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
বিশ্বকাপের দামামা বেজে উঠল আজ! ২০২৬ সালের বৈশ্বিক এই আসরের ১৮৮ দিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ড্র। গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ, দলগুলোর ফাইনালে যাওয়ার পথ কতটা কঠিন; সেসবই জানা গেল ড্র শেষে। ৪৮ দলের এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৪২ দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। মহাদেশীয় প্লে-অফ খেলে আসবে আরো ৬টি দল।
চূড়ান্ত গ্রুপ
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
প্লে-অফে লড়াই করবে যারা
ইউরোপিয়ান প্লে-অফ এ : ইতালি, ওয়েলস, বসনিয়া-হার্জেগোভিনা, নর্দার্ন আয়ারল্যান্ড
ইউরোপিয়ান প্লে-অফ বি : ইউক্রেন, পোল্যান্ড, আলবেনিয়া, সুইডেন
ইউরোপিয়ান প্লে-অফ সি : তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো, রোমানিয়া
ইউরোপিয়ান প্লে-অফ ডি : ডেনমার্ক, চেক রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, নর্থ মেসিডোনিয়া
ফিফা প্লে-অফ ১ : কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া
ফিফা প্লে-অফ ২ : ইরাক, বলিভিয়া, সুরিনাম
উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর সময় ফিফার চালু করা নতুন ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবার এই পুরস্কার প্রদান করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে পুরস্কারটি তুলে দেন।