1
2
| প্রকাশের তারিখঃ ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
হত্যাযজ্ঞে জড়িতদের ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করা হবে : প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ হত্যাযজ্ঞে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
৫ ডিসেম্বর শুক্রবার সকালে মাগুরায় আন্তঃজেলা কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেছেন।
এসময় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না।
এর আগে সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ টুর্নামেন্টে জেলার ৪ উপজেলার বিভিন্ন কলেজের ৯টি দলের ফুটবলাররা এতে অংশ নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত