নিচের লেখাটি A4 কাগজে যেভাবে দেখাবে, ঠিক সেভাবেই প্রিন্ট হবে।
ফিরে যান
Logo
,

পাবনার ঈশ্বরদী উপজেলার রশিদ ওয়েল মিলে অগ্নিকাণ্ড

নিউজ বাংলা ডেস্ক প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
পাবনার ঈশ্বরদী উপজেলার রশিদ ওয়েল মিলে অগ্নিকাণ্ড
মোঃ সাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর এলাকায় রশিদ ওয়েল মিলের ওয়াক্স প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩ ডিসেম্বর বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরদী ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় দুপুর ২টা ৩০ মিনিটে, এবং একই সময়ে ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। মাত্র ছয় মিনিট পর, ২টা ৩৬ মিনিটে, প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরপর মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্যভাবে কোনো ব্যক্তির ফেলা জ্বলন্ত বিড়ি বা সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে ওয়াক্স প্লান্টের তুষ, তরল ওয়াক্স ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো আহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন পাবনা জেলার উপসহকারী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তাঁর নির্দেশনায় আগুন বিকাল ৩:০০ টায় নিয়ন্ত্রণে আসে এবং ৩টা ৩৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ শেষ হয়।

ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি।
মূল লেখা : https://www.newsbangla.news/details/2607