1
2
| প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পঞ্চগড় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জলা প্রতিনিধি :
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে পঞ্চগড় জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে অংশ নেন এতিমখানার শিশুরা এবং জেলা ছাএদলের নেতাকর্মীরা। এ সময় দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোস্তফা কানন ,যুগ্ন সম্পাদক মিশু ইসলাম,সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুর ইসলাম ডাবলু ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শামিম ইসলাম সহ উপজেলা ছাএদল,কলেজ শাখা ছাএদল নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত