1
2
| প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পাবনার চাটমোহরে স্বামীর পরকীয়ার জের ধরে স্ত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
মোঃ ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :
পাবনার চাটমোহরে স্বামীর পরকীয়ার জের ধরে এক গৃহবধূ কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূ হলেন উপজেলার ফৈলজানা গ্রামের নিত্য গমেজের স্ত্রী শেলী গমেজ (৪০)। শেলী ইসলাম ধর্ম ত্যাগ করে প্রেমের কারণে খৃষ্ট ধর্ম গ্রহণ করে নিত্য গমেজকে বিয়ে করেন। কীটনাশাক বিষপান করার ৪ দিন পর সোমবার (১ ডিসেম্বর) মারা যান শেলি।
অভিযোগে জানা গেছে,নিলফামারীর মেয়ে শেলি প্রেমের সম্পর্ক ধরে নিত্য গমেজকে বিয়ে করে চাটমোহর উপজেলার ফৈলজানায় এসে সংসার পাতেন। কিন্তু সম্প্রতি নিত্য গমেজ পরকীয়ায় জড়িয়ে পড়েন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে গত ২৮ নভেম্বর শেলি কীটনাশক বিষপান করেন। তাকে মুমূর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৩০ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। কিন্তু ১ ডিসেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন। এদিন রাত ১০টার দিকে মারা যান শেলি গমেজ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম জানান,পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। থানায় ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত