1
2
| প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সারাদেশে ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫ জন
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন।
২ ডিসেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৩ এবং সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ১৯৬ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৫৭৭ জন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত