1
2
| প্রকাশের তারিখঃ ০২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার অনুরোধ
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১ ডিসেম্বর সোমবার দুপুরে বিএনপি মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এমন অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মিডিয়া সেল জানিয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব কিংবা বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত