1
2
| প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সিলেটের ওসমানীনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহে আলোচনা সভা ও প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে সিলেটের ওসমানীনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন পেশাজীবী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও খামারিরা অংশ নেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে এবং ডা. রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর।
সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সাংবাদিক নুরুল ইসলাম রাফি, ডা. সুমন মিয়া, ছাত্র নেতা আশরাফুল, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ইব্রাহিম আহমদ, তফুর আলী, মাসুদ মিয়া, আসক ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ফয়জুল ইসলাম, ইমাম হুসেইন, মতিউর রহমান খান, মিহাজুর রশিদ চৌধুরী, আছকা মিয়া, শাহাবুদ্দিন ও আব্দুল মহিন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণীসম্পদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, খামার ব্যবস্থাপনা উন্নয়ন এবং প্রশিক্ষণ বাড়াতে পারলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে। এ সময় খামারিদের জন্য ভেটেরিনারি সেবা সম্প্রসারণ ও সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানান তারা।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণীসম্পদ সম্পর্কিত বিভিন্ন তথ্যসেবা স্টল, খামারিদের পরামর্শ কার্যক্রম ও প্রদর্শনী পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত