1
2
| প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
এসপি নিয়োগ তিনটি ক্যাটাগরিতে, বাদ পড়েনি মেধাবীরা : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এ জন্য তিনটি ক্যাটাগরি করা হয়েছে। ফলে কোনো মেধাবীরা বাদ পড়েনি বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এসপি নিয়োগে এবিসি তিন ক্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার মধ্যে ১৮ জনকে আগে নেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়নি। ২৬ নভেম্বর বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেছেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করে এসময় এই উপদেষ্টা বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।
পর্যাপ্ত সার মজুত রয়েছে জানিয়ে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পর্যাপ্ত পরিমাণের সার মজুত আছে। কেউ মজুত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না। সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে তিনি বলেন, পেঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে।
অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছু ব্যবসায়ীর আমদানির চাপ ছিল কিন্তু আমরা তা করিনি। মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। আমাদের কৃষকবান্ধব হতে হবে। আলুর দাম পায়নি কৃষক, এখন কিছুটা দাম বাড়ছে। ডিসেম্বরে পর্যন্ত কোল্ড স্টোরে আলু রাখতে দিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত