1
2
| প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ভূমিকম্পের ঝুঁকি জানতে বিশেষজ্ঞদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দেশে ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৪ নভেম্বর সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্প্রতি দেশে ভয়াবহ যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে, সে বিষয়কে গুরুত্ব দিয়ে বৈঠকে আলোচনা হয়। এতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশেষজ্ঞদের মতামত নেন। জানতে চান, এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে।
২১ নভেম্বর শুক্রবার ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তীতে তিন দফার ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টাকে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কেও অবহিত হন প্রধান উপদেষ্টা।
ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। বৈঠকে সরকারের পক্ষে কী করণীয় তা নিয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত