1
2
| প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পাবনার সাথিয়ার পাইকরহাটে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন
নিজস্ব প্রতিবেদক
মোঃ সাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার সাথিয়ার পাইকরহাটে গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি রান্নাঘর ও ঘরের মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কাশিনাথপুর ফায়ার স্টেশন সূত্র জানায়, বিকেল ৫টা ঠিক সময়ে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ১৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। সাব-অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দমকলকর্মীরা মাত্র ১১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ৫ টা ৩০ মিনিটে সম্পূর্ণ নির্বাপন কার্যক্রম শেষ হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস লাইন লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। তবে রান্নাঘর ও রান্নাঘরের মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত