1
2
| প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে শুধু ইসি নয় দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ : সিইসি
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন (ইসি) নয়, রাজনৈতিক দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ১৯ নভেম্বর বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের শুরুতে তিনি একথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াতসহ ১৩ দলের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দফায় সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন–এনডিএম এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসেছে ইসি।
অন্যদিকে বেলা ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে। এর আগে গত দুই দিনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ইসি।
সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু ভোট আয়োজনে আচরণবিধি মানতে ইসির ক্ষমতা প্রয়োগের ওপর জোর দেন। এছাড়াও লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বানও জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত