1
2
| প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রায়কে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, নগরবাসীকে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে। রায় ঘোষণাকে ঘিরে শুধু রাজধানীতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৫ হাজার পিুলিশ সদস্য কাজ করছেন বলে এমনটাই জানিয়েছেন ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম বলেন, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিব সদস্যরাও মাঠে রয়েছে। নগরবাসীকে নির্ভয়ে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, সকালেই পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি।
উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। এদিন রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত