1
2
| প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে করা আবেদনের শুনানি চলছে আপিল বিভাগে।
১২ নভেম্বর বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানি করছেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ।
এর আগে, গত বছরের ডিসেম্বেরে অন্তবর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায়, অন্তবর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত