1
2
| প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিলেটে মহানগরের ১নং ওয়ার্ড কমিটির আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
মো: নোমান উদ্দিন রিপন :
১১ নভেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল রুমে জাতীয়তাবাদী কৃষক দল ১নং ওয়ার্ডের সম্মেলন ও নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয।
মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নোমানুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি হুমায়ুন কবির শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সহ-সভাপতি সুলতান আহমদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খান, অর্থ সম্পাদক আব্দুল আজিজ, মহানগর বিএনপির সাবেক সদস্য সাইফুল হাসান শোয়েব, মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনহার আলী তালুকদার, সিলেট মহানগর কৃষক দলের সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমদ, সিলেট মহানগর কৃষক দলের মহিলা সম্পাদিকা হালিমা বেগম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
মো: নোমান উদ্দিন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর কৃষক দলের সদস্য শুকুর আলী।
প্রধান অতিথি বদরুজ্জামান সেলিম সাহেবের বক্তব্যে আগামী নির্বাচন কেন্দ্রিক দুষ্কৃতকারীদের অপতৎপরতা রুখে দিতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক দলের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে নবগঠিত ১ নং ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকা ও সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত