1
2
| প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সারাদেশে ডেঙ্গু জ্বরে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯১২ জন ভর্তি
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৮।
১০ নভেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ১০ নভেম্বর সোমবার সকাল ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৯১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উক্ত প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩১ জন, খুলনা বিভাগে ৭২ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৮৮ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) ও সিলেট বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৮০ হাজার ৬৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত