1
2
| প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অবশেষে অনশন ভেঙ্গেছেন 'আমজনতার দল'-এর সদস্য সচিব তারেক রহমান। দলের নিবন্ধনের দাবিতে গত মঙ্গলবার থেকে আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন করছিলেন 'আমজনতার দল'-এর সদস্য সচিব তারেক রহমান।
প্রায় ১৩৩ ঘন্টা অনশনের পর ৯ নভেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশে নেয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বলেন, আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে (ইসি) কথা বলেছি। আশা করি, তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ইসি দুটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিলে তারেকের আমজনতার দল নিবন্ধন দৌড়ে ছিটকে পড়ে। এরপর বিকেল ৪টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশন শুরু করেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত