1
2
| প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বিএনপির সাথে কাজ করার প্রতিশ্রুতি ২৪'র শহীদ পরিবারের সদস্যদের
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সাথে একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এ কথা জানান সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা।
শহীদ ও আহত পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষণাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলন চলাকালে আহত মো. ফারহান জামিল।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং শহীদ মীর মুগ্ধের ছোট ভাই সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত