1
2
| প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ইসরায়েলের রাজধানী তেল আবিবের সমুদ্র সৈকতে নেতানিয়াহুর ব্যঙ্গচিত্র
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের রাজধানী তেল আবিবের সমুদ্র সৈকতে আবারও ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছে দেশটির জনগণ। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক এক বার্তা প্রকাশ পেয়েছে, যা সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ড্রোনে ধারণ করা দৃশ্যে দেখা যায়- নেতানিয়াহুর একটি প্রতিকৃতি। নেতানিয়াহুর প্রতিকৃতির নিচে লেখা রয়েছে 'you are fired', অর্থাৎ ‘তোমাকে বরখাস্ত করা হলো’।
এর পূর্বে, ২৫ অক্টোবর শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে একই সমুদ্র সৈকতে ব্যঙ্গাত্মক চিত্রসহ বার্তা প্রকাশ পায়।
ড্রোনে ধারণ করা দৃশ্যে দেখা যায়- ট্রাম্পকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনি নেতানিয়াহুর একটি প্রতিকৃতি নিয়ে চিন্তামগ্ন। নেতানিয়াহুর প্রতিকৃতির নিচে লেখা রয়েছে 'liability', অর্থাৎ ‘দায়’ বা ‘বোঝা’।
সূত্র : আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত