1
2
| প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
এখনও কমিশনের নজরে আসেনি গণভোটের বিষয়টি : ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
এখনও নির্বাচন কমিশনের (ইসি) নজরে আসেনি গণভোটের বিষয়টি বলে মন্তব্য করেছেন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, এটা নিয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।
৩১ অক্টোবর শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ কথা বলেছেন।
আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের আইন অনুযায়ী শাপলা-কলিসহ আরও অনেকগুলো প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এখনও যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কোনো চ্যালেঞ্জ নেই বলে দাবি করেন তিনি।
পি আর ইস্যুতে কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়, এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে রাজনৈতিক সিদ্ধান্ত কী হয় সেটার অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য করেন কমিশনার।
এ সময় আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত