1
2
| প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই, ভোটের দিনই গণভোট আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেছেন।
আমীর খসরু আরও বলেন, গণভোট ইস্যুতে বিএনপির অবস্থানের কোনও পরিবর্তন হবে না। অন্তবর্তী সরকারের মধ্যে যারা প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত তাদের অপসারণ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যাতীত নির্বাচন গ্রহণযোগ্য নয়।
এদিকে, জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরে গণভোট চায় জামায়াত। এই ইস্যুতে বিএনপি ও জামায়াতের বিরোধ দেখা যাচ্ছে প্রকাশ্যে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত