1
2
| প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
গত দেড় দশক সবার জন্য অর্থনীতি ছিল না : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
গত দেড় দশক সবার জন্য অর্থনীতি ছিল না। একটি গোষ্ঠী সবকিছু নিয়ন্ত্রণ করতো। দেশের অর্থনীতিতে নতুন মডেল দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলছেন।
২৭ অক্টোবর সোমবার রাজধানীতে 'ইকোনমিক রিফর্ম সামিট' এর উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতে, আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রয়োজন। আমলাতন্ত্রের ক্ষমতা কমিয়ে আনারও পক্ষে মত দেন দিয়েছেন তিনি।
এতে ব্যবসায়ী নেতারা বলেন, বেসরকারি খাতের উৎপাদন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিনিয়োগ বৃদ্ধি করা না গেলে কর্মসংস্থান হবে না। এতে অস্থিরতা বাড়বে। অবস্থা উত্তরণে আগামী সরকারকে মনোযোগ দিতে হবে।
আর্থিক নীতি সহজ করার তাগিদও উঠে আসে সামিটে। বলা হয়, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। মূলধন সংকট, অবকাঠামো দুর্বলতা, দুর্বল নীতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করার সময় এসেছে।
আরও বলা হয়, রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে অর্থনীতির গতি ত্বরান্বিত হবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ সংকটে রয়েছে। অপচয়মূলক প্রকল্পে বিনিয়োগ চলে গেছে। ব্যয়বহুল ঋণ দিয়ে অর্থায়ন করায় নেতিবাচক প্রভাব বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত জমির দাম এবং উচ্চভাড়া অনেক ব্যবসাকে অকার্যকর করে তুলেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত