1
2
| প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, ২৭ অক্টোবর তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ২৭ অক্টোবর সোমবার তালিকা প্রকাশ করা হবে। কয়টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে সে তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই।
২৬ অক্টোবর রোববার বিকেলে নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, চলতি সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন। রোডম্যাপনুযায়ী কমিশনের সবকিছু শতভাগ করা সম্ভব নয়, সবমিলিয়ে সমন্বয় করে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের সিনিয়র সচিব আরও বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে এবং বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন।
এ সময় ইসি সচিব আরও জানান, তরুণ ভোটার, আরপিও, স্টেকহোল্ডারদের সাথে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়, নিরাপত্তা, প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং নির্বাচনী সহায়তার বিষয়ে কথা হয়েছে বৈঠকে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত