1
2
| প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জাতীয় চিড়িয়াখানায় শিগগিরই নতুন প্রাণী আসছে : প্রাণিসম্পদ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন জাতীয় চিড়িয়াখায় শিগগিরই নতুন প্রাণী আসবে। অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু ফুরিয়ে যাওয়ায় এই উদ্যোগ নেয়া হয়েছে। ২৫ অক্টোবরশনিবার দুপুরে চিড়িয়াখানা পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা জানিয়েছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতির একটি অমূল্য সম্পদ, যেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন ঘটে। আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই যা সবার জন্য হবে সুন্দর, শিক্ষণীয় এবং বিনোদনমূলক।
দর্শনার্থীদের আচরণ প্রসঙ্গে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেছেন, অনেক সময় দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দে প্রাণীদের উত্যক্ত করে থাকেন। কোনো প্রাণীকে যেন উত্যক্ত করা না হয়, সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা এবং একইসাথে দর্শনার্থীদের আরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান উপদেষ্টা।
তিনি বলেন, চিড়িয়াখানায় জনবলের ঘাটতি রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে। চিড়িয়াখানার সার্বিক পরিবেশ উন্নয়নে আরও কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান উপদেষ্টা। চিড়িয়াখানা পরিদর্শনের পাশাপাশি প্রাণি সম্পর্কে জ্ঞান অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত