1
2
| প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের বইয়ের ওপর আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক চিন্তা ও নীতিকৌশল নিয়ে প্রকাশিত বইয়ের উপর আলোচনা সভা।
২৪ অক্টোবর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক্সিটার কলেজ অডিটোরিয়ামে অক্সফোর্ড বাংলা সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন, সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার পিটার হিপ, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ড. শহিদুল আলম এবং সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।
'Tarique Rahman : Politics and Policies Contemporary Bangladesh' নামক বইটি লিখেছেন 'দি উইকলি রানার' এর সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মিড্লসেক্স অধ্যাপক ডক্টর মানজিদা আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন অক্সফোর্ড বাংলা সোসাইটির সভাপতি আহমেদ মুহতাদি ও সাইমুর মুজিব রহমান। অনুষ্ঠানে অক্সফোর্ড ছাড়াও ব্রিটেনের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত